শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এ বাজেট সরকারি দলের লুটপাটের হিসাব: ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জুন, ২০২২ ১০:৩০ অপরাহ্ন

    এ বাজেট সরকারি দলের লুটপাটের হিসাব: ফখরুল

    জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সরকারি দলের লুটপাটের হিসাব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা কার বাজেট, কিসের বাজেট? এটাতো কত টাকা লুট করবে তার হিসাব।

    বৃহস্পতিবার ( ৯ জুন) বিকেলে মিরপুরে সাবেক সংসদ সদস্য এসএ খালেকের বাড়িতে ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪, ১৪, ১৬ ও ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিএনপি মহাসচিব বলেন, আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি; বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু এবার দিতে চাই না। কোন বাজেটের প্রতিক্রিয়া দেব? কার বাজেট, কারা এই বাজেট করছে। যারা জনগণের প্রতিনিধি নয়। যাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই। যারা এই সংসদে বাজেট তৈরি করে শুধু নিজেদের লুটপাটের জন্য।

    তারা ভবিষ্যতে কি করে আরও লুট করবে তার একটা হিসাব করে, ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। ওখান থেকে কত টাকা লুট করবে তার একটা হিসাব বের করবে। সুতরাং, এই বিষয়টা আমার কাছে কোনো গুরুত্ব পায়নি।  

    ফখরুল বলেন, শুধু বিএনপির জন্য নয়, গোটা জাতির জন্য একটি খারাপ সময় যাচ্ছে। এখন যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। তারা এই দেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। শুধু তাই না; তারা এ দেশে লুটপাটের রাজত্ব তৈরি করেছে।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর