শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সীতাকুণ্ডু বিস্ফোরণে দেশের বাইরে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন

    সীতাকুণ্ডু বিস্ফোরণে দেশের বাইরে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এ দুর্ঘটনায় দেশের বাইরে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও জানান তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, 'এটি শিল্পপ্রতিষ্ঠান না। তবে এটি পরিচালনারও নীতিমালা আছে। কোনো গাফিলতি হয়েছে কি না তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতি হলে আমরা জিরো টলারেন্স নীতি মেনে কাজ করব। '

    সোমবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমসহ প্রশাসনের কর্তব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। এর জন্য অর্থের কোনো অভাব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরাসরি চিকিৎসাসহ সার্বিক তদারকি করছেন বলে জানান তিনি।

    প্রতিমন্ত্রী এনামুর রহমান আরো বলেন, 'আমরা জননেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে তিনজন মন্ত্রী ঘটনাস্থলে এসেছি। এখানে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। '

    সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে দুর্ঘটনায় ৪১ জনের মৃতদেহ চিহ্নিত করা হয়েছে। মৃত ২৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী মারা গেছেন। এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

    এছাড়া আহতদের মধ্যে চমেকে ৮২ জন, জেনারেল হাসপাতালে দুজন, পার্কভিউ হাসপাতালে ১০ জন এবং মা ও শিশু হাসপাতালে চারজন চিকিৎসাধীন। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ১৫ জনকে স্থানান্তর করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর