শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এ বছর ও ২০২৩ সালে জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুন, ২০২২ ১২:১৬ অপরাহ্ন

    এ বছর ও ২০২৩ সালে  জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

    চলতি বছর এবং আগামী বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
    রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর আমরা রোল-আউটে যাচ্ছি। কিন্তু আগামী বছর ক্লাস এইট যাবে না। পরের বছর যাবে। তারপরও জেএসসি পরীক্ষা নেওয়ার একেবারেই সুযোগ নেই।

    তিনি বলেন, পরীক্ষার পরিবর্তে এখন স্কুল পর্যায়ে যেভাবে মূল্যায়ন হয়, সেভাবেই মূল্যায়ন হবে। এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই আমরা সনদ দিব।

    তিনি আরও বলেন, আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু। অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে। এই বছর পরীক্ষা হবে না। কাজেই আগামী বছরও পরীক্ষা নেওয়ার কোনো কারণ থাকবে না।

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষা নেওয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেওয়া হবে না। তবে সরকার নতুন করে কোনো পরিবর্তন আনলে সেটি আগে থেকে বলা যায় না। তবে নতুন আর এ পরীক্ষা নেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।

    এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর