শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছাত্রদলের আহত নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মে, ২০২২ ০১:১৪ অপরাহ্ন

    ছাত্রদলের আহত নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে  জোনায়েদ সাকি

    ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র দলের উপস্থিতিকে কেন্দ্র করে গত দুদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নৃশংস হামলায় আহত ছাত্রদল নেতা-কর্মীদের দেখতে আজ (২৯ মে) বেলা ১১টায় হাসপাতালে যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

    এসময় তিনি আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন। তিনি বলেন, জবাবদিহিতাবিহীন রাষ্ট্রক্ষমতার বলেই সরকারী ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে নিপীড়নের কারাগারে পরিণত করেছে। একটা জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

    এসময় তাঁর সাথে ছিলেন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড, সহ-সভাপতি সাদিক রেজা, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথীসহ নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর