শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঁচ দিন প্রবেশে নিষেধাজ্ঞা

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন

     প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঁচ দিন প্রবেশে নিষেধাজ্ঞা

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ৩ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এজন্য সোমবার (৩০ মে) থেকে ৩ জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ মে) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. হামিদুল হকের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

    নির্দেশনায় বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা আগামী ৩ জুন আয়োজন করা হবে। এজন্য ডিপিইতে আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

    তৃতীয়ে ধাপের নিয়োগের লিখিত পরীক্ষা দেশের ১৮টি জেলার সব উপজেলায় আর ১৪টি জেলার অধিকাংশ উপজেলায় আয়োজন করা হবে।

    এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ১২ মে। এতে ২২ জেলার ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন বলে ডিপিইর এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২২ এপ্রিল প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    দ্বিতীয় ধাপে পরীক্ষা হয় গত ২০ মে। এ ধাপে ৩০ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। তৃতীয় ধাপে ৩ জুন ৩২ জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ মে, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন