শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অছাত্র-চাচ্চুদের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না: ছাত্রলীগ সভাপতি

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    অছাত্র-চাচ্চুদের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না: ছাত্রলীগ সভাপতি

    ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের অছাত্র ও চাচ্চুরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা মেনে নেবে না শিক্ষার্থীরা। আর অতীতের মতই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    জয় বলেন, অছাত্রদের নিয়ে গড়া ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বুড়দের ছাত্র সংগঠন। চাচ্চুদের নিয়ে গড়া এই অছাত্রদের সংগঠনের সাধারণ সম্পাদক বাঁশ হাতে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে। এটা কোনভাবেই কাম্যনয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন চাচ্চু এসে যদি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তাহলে শিক্ষার্থীরা ছাড় দেবে না এটাই স্বাভাবিক।

    তিনি আরো বলেন, স্বীকার করতে হবে। বিগত বছরগুলোতে ক্যাম্পাসে কোন বিশৃঙ্খলতা নেই এবং সাধারণ শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারছে। হঠাৎ করে কী এমন হয়েছে যে তারা ক্যাম্পাসে এভাবে চড়াও হবে? আসলে এমন শান্তিপূর্ণ দেশ তারা কখনো চায়নি। তারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন ছিলো। এখন ক্যাম্পাসে কিন্তু সেই টেন্ডারবাজি-চাঁদাবাজি হয় না। এই যে শিক্ষার্থীরা ভালো আছে, এটাই তারা দেখতে পারছে না। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ আন্দোলনে তাদের পাশে অতীতে যেভাবে ছাত্রলীগ ছিলো, এখনো সেভাবেই আছে, ভবিষ্যতেও থাকবে।

    আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা সাধারণ শিক্ষার্থীদের কাছে নিয়েই কাজ করে। অছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বুড়দের ছাত্র সংগঠন। তারা হঠাৎ করেই ক্যাম্পাসে আগ্রাসী ভূমিকায় আক্রমণ শুরু করে।

    ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রদল তার পুরনো ইতিহাসের মতো ফের ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চাইছে। যেভাবে তারা অতীতে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখনো তারা সেটাই করছে। এরই অংশ হিসেবে মিছিলের নামে মহড়া দিচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে রাস্তায় নেমে এসেছে। তারা সন্ত্রাসীদের প্রতিহত করেছে। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি আমরা ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতের মত তাদের সন্ত্রাসী কার্যক্রম, খুন ও হত্যা হতে দিতে পারি না আমরা।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ মে, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন