শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নয়াপল্টনে মহিলা দলের মানববন্ধন

    ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা কাপুরুষিত সন্ত্রাসী কাজ: রিজভী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২২ ০১:৩৭ অপরাহ্ন

    ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা কাপুরুষিত সন্ত্রাসী কাজ: রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ছাত্রলীগকে কাপুরুষ সন্ত্রাসী বানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গুন্ডাদেরও একটা নৈতিকতা থাকে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে ছাত্রীদের ওপর হামলা করেছে তা কাপুরুষিত সন্ত্রাসী কাজ।

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, ছাত্রলীগের আগে ছাত্র আছে । ছাত্র মানে মানবিকতা। গতকাল আমি হাসপাতালে হাসপাতলে গেছি মানসুরা সে হাসপাতালে কাতরাছে, তৃনা হাসপাতালে কাতরাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদেরকে আইসিইউতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যেভাবে তাদের ওপর আঘাত করা হয়েছে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া এবাবে মেয়েদের ওপর আঘাত করতে পারে না। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে আঘাত করা হয়েছে, রাশেদ, আফসানকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন।

    প্রধানমন্ত্রী আপনি ছাত্রলীগকে দখলবাজ বানিয়েছেন, চাঁদাবাজ বানিয়েছেন, আর কাপরুষ বানিয়েছেন। আপনার মুখ থেকেই সাবেক প্রধানমন্ত্রী, বার বার গণতন্ত্র উদ্ধারকারী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে নোংরা কথা বলেছেন, হত্যার হুমকি দিয়েছেন। এসব কথা শুধু আপনার মুখেই মানায়। কারণ এর আগেও আপনি নানা বাজে কথা বলে আদালত কর্তৃক রং হেডেট উপাদি পেয়েছিলেন। প্রধানমন্ত্রী আপনি যে অপরাধ করেছেন, এর বিচার একদিন বাংলার জনগন করবে।

    মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর