শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষাক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি

    সুইটজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্যানেল আলোচনায় শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২২ ১২:৫৬ অপরাহ্ন

    সুইটজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্যানেল আলোচনায় শিক্ষামন্ত্রী

    সুইটজারল্যান্ডের ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে Meeting of the Education 4.0 Alliance এর সভায় গতকাল ২৪ মে চারজন বক্তার অন্যতম হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

    সভায় বাংলাদেশ সরকারের উদ্যোগে তৈরী National Blended Education Master Plan (2022-2031) এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে Closing the Education Gap Accelerator এ বাংলাদেশের অংশগ্রহন বিষয়ে আলোচনা হয়।  এ সেশনে  শিক্ষাক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

    এছাড়া  ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে “Where will the jobs of tomorrow come from?” শীর্ষক প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি অংশগ্রহন করেন। তাঁর সাথে প্যানেল আলোচক হিসেবে ছিলেন কানাডার উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শাম্পান, সুইডেনের অর্থমন্ত্রী মিকায়েল ড্যামবার্গ এবং নেদারল্যান্ড এর বুর্টজর্গ নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইয়স ডি ব্লক। আলোচনায় মডারেটর ছিলেন নিউ ইয়র্ক টাইমসের ডেপুটি ম্যানেজিং এডিটর রেবেকা ব্লুমেনস্ট্যাইন।

    আলোচনায় অংশ নিয়ে ডা.  দীপু মনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন সূচিত হচ্ছে, প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার উপযোগী যে মানব সম্পদ তৈরীর কর্মযজ্ঞ শুরু হয়েছে, সমতা, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক যেসকল নীতি অনুসৃত হচ্ছে সেসকল বিষয়ে আলোকপাত করেন। আমাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করা, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসুযোগ তৈরী করা,

    নতুন প্রজন্মের জন্য মানুষ ও পৃথিবীর কল্যানকেন্দ্রিক কর্মসৃজন করা, নারীর কর্মজগতে প্রবেশকে অবাধ করাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর