শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স

    আন্ত:বিশ্ববিদ্যালয় পুষ্টি উৎসব কাল

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২২ ০৬:১৩ পূর্বাহ্ন

    আন্ত:বিশ্ববিদ্যালয় পুষ্টি উৎসব কাল

    ২৮ মে বিশ্ব পুষ্টি দিবস। এ উপলক্ষে আগামীকাল ২৬ মে রাজধানীর আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স ‘প্রথম আকিজিয়ান নিউট্রিশন অ্যাসোসিয়েশন আন্ত:বিশ্ববিদ্যালয় পুষ্টি উৎসবের আয়োজন করেছে ।


    ধানমন্ডিতে প্রতিষ্ঠানটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. এম মাহবুব হাসান উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের চেয়ারম্যান শেখ আজিজ উদ্দিন এবং প্রোগ্রাম প্রেসিডেন্ট হিসেবে থাকছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া।


    আকিজিয়ান নিউট্রিশন অ্যাসোসিয়েশন ‘লেটস বিল্ড এ হেলদি ন্যাশন’  মূলমন্ত্র নিয়ে তাদের পথচলা শুরু করেছে। মূলত শিক্ষার্থী এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে পুষ্টি সম্পর্কিত সচেতনতা এবং স্বাস্থ্যবিজ্ঞান সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সংঘটি কাজ করছে ।
    ২৬ মে অনুষ্ঠিতব্য পুষ্টি উৎসবের অন্তর্ভুক্ত ইভেন্টগুলো হচ্ছে-পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, ফুড ডিজাইন প্রতিযোগিতা, ওপেন ইন্টারনেট চ্যালেঞ্জ ও নিউট্রি কুইজ প্রতিযোগিতা।


    সংশ্লিষ্টরা জানান, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স-এর শিক্ষার্থীদের পাশাপাশি পুষ্টি উৎসবে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, অন্যান্য বেসরকারি হোম ইকোনমিক্স কলেজ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও স্বতঃস্ফুর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে এ বিষয়ে পুষ্টির সহায়িকা ও পুষ্টির উন্নতি সম্পর্কিত পোস্টার প্রদর্শিত হবে। অনুষ্ঠানে অপুষ্টি দূরীকরণ এবং এ সকল তথ্য দ্বারা শিক্ষার্থীরা তাদের পরিবারকে সচেতন করার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা গড়ে তুলবে। একটি পরিবার পুষ্টি সম্পর্কে সচেতন হলে ধীরে ধীরে একটি জাতি সচেতন হয়ে উঠবে।


    উল্লেখ্য, আকিজিয়ান নিউট্রিশন অ্যাসোসিয়েশন(এএনএ) মূলত একটি পুষ্টি সংঘ। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী জনসাধারণের মাঝে খাদ্য, পুষ্টি ও সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টা নিয়েই ২০২২ সালের ১১ মে, ‘আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স’ এর খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের কতিপয় শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সংগঠনটি শুরু করে। ক্লাবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া।  


    তিনি বলেন, তরুণ প্রজন্মের চোখেই আমরা সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন দেখি। তিনি আশা করেন সুশিক্ষা ও সঠিক দিক নির্দেশনা গ্রহণ করে এই সংগঠন ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন দেশের নেতৃত্বভার গ্রহণ করবে। তিনি বলেন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মানুষকে ইতিবাচক মনোভাব নিয়ে পেশার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববোধের সাথে সুস্থ জীবন-যাপন করতে উদ্বুদ্ধ করা।

     

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৫ মে, ২০২২ ০৬:১৩ পূর্বাহ্ন