শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মান সম্পন্ন শিক্ষার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যত উন্নয়ন: শিক্ষা উপমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মে, ২০২২ ১০:৫৩ অপরাহ্ন

    মান সম্পন্ন শিক্ষার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যত উন্নয়ন: শিক্ষা উপমন্ত্রী

    শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তাই বর্তমান প্রজন্মের মান সম্পন্ন শিক্ষার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যত উন্নয়ন। বাংলাদেশে  বিকল্প সুযোগের স্বল্পতা থাকায় উচ্চ শিক্ষায়  অধিক সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করে। এত বিপুল  শিক্ষার্থীর কর্মসংস্থান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য উচ্চ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে  বিভিন্ন বিষয়ে  নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন হয়ে উঠতে পারে সেদিকে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মনোযোগী হতে বলেন মহিবুল হাসান চৌধুরী।


    কেবল জ্ঞান বিতরণ না করে শিক্ষার্থীদের জীবন গঠনে দিক নির্দেশকের ভূমিকা পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। ছাত্র ছাত্রীদের  সফট স্কিল অর্জনে তাদের সহায়তা করতে বলেন উপমন্ত্রী।


    উপমন্ত্রী মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা  একাডেমি ( নায়েম)- এ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ১৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    এরপর তিনি প্রশিক্ষণে ভালো কৃতিত্বের জন্য নির্বাচিত প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন।

    বিশেষ অতিথির বক্তৃতায় সচিব মো: আবু বকর ছিদ্দিক বলেন  শিক্ষকতা একজন মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে যা অন্য পেশায় সম্ভবপর নয়। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মন মানসিকতা বুঝে পাঠদান এবং শিক্ষকদেরকে জীবনব্যাপী জ্ঞান চর্চায় নিবেদিত থেকে নিজেকে সমৃদ্ধ করার  পরামর্শ দেন তিনি।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. মো. নিজামুল করিম।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর