শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবিতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর পিছু হটল ছাত্রদল

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মে, ২০২২ ০২:০৯ অপরাহ্ন

    ঢাবিতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর পিছু হটল ছাত্রদল

    ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনার ফের সংগঠন দুটির মধ্যে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এসময় ছাত্রলীগের প্রতিরোধের মুখে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসের দোয়েল চত্বর এলাকা ছেড়ে চলে যান।

    এর আগে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বক্তব্যের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল। ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে টিএসসি যাওয়ার পথে শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা।

    এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের হামলার পর ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবস্থান নেয়। সেখানে আগের থেকে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিরোধ করে। ইট নিক্ষেপ করে। ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা ইট নিক্ষেপ করে। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ওই এলাকা ত্যাগ করে। সংঘর্ষে ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর