শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মে, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ন

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
    বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস। ফাইল ফটো।

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (২৪ মে) সকাল ৮ টা ৩০ মিনিট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্য ঢাকার বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল থেকে যাত্রা করেন মির্জা আব্বাস। তার
    সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে গেছেন। তার দ্রুত সুস্থ্যতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহ দরবারে দোয়া চাওয়া হয়েছে।

    উল্লেখ, গত ১৫ মে সকালে পেটের সমস্যা দেখা দিলে জরুরিভাবে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সেখানে দলের শীর্ষ নেতারা তার চিকিৎসার খোঁজখবর নিতে যান।

    এদিকে আজ বিমান বন্দরে অনুমতির বিষয় নিয়ে অসুস্থ বিএনপি স্হায়ী কমিটি সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে অনেকটা সময় হয়রানি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর