শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকা থেকে হজ ফ্লাইট শুরু ৫ জুন

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মে, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

    ঢাকা থেকে হজ ফ্লাইট শুরু ৫ জুন

    এ বছরের পবিত্র হজযাত্রীদের ফ্লাইট ৩১ মে‘র পরিবর্তে ৫ জুন শুরু হবে। ঢাকায় সৌদি আরব অংশের প্রি-এরাইভাল ইমিগ্রেশন সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় এ তারিখ পেছানো হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

    ২৩ মে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।


    চিঠিতে বলা হয়, রুট ‍টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ২০২২ সনের হজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সৌদি আরবগামী শতভাগ হজযাত্রীর সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে আগামী ৩১ মে তারিখ প্রথম হজফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়ে সব ধরণের প্রস্তুতিও ধর্ম মন্ত্রণালয় হতে গ্রহণ করা হয়। কিন্তু অদ্য রুট টু মক্কা ইনিশিয়েটিভ বাস্তবায়নকারী সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্ম মন্ত্রণালয়ে এসে জানান যে, রুট টু মক্কা ইনিশিয়েটিভের জন্য ৪০ জন জনবলসহ সৌদি টিম ঢাকায় আগামী ২ জুনের আগে এসে পৌঁছাতে পারবে না এবং প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডিভাইস/যন্ত্রপাতি এখনো ঢাকায় এসে পৌঁছেনি। এসকল ডিভাইস/যন্ত্রপাতি উল্লেখিত সৌদি টিমের সঙ্গে ঢাকায় আসবে। উক্ত যন্ত্রপাতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনস্টল করতে হবে। এতে কিছু সময় লাগবে। ফলে আগামী ৫ তারিখের পূর্বে তাঁদের পক্ষে ঢাকা হতে হজযাত্রীদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হবে না। ফলে ৩১ মে তারিখ প্রথম হজ ফ্লাইট শুরু করা হলে বাংলাদেশের হজযাত্রীদের প্রত্যাশা অনুযায়ী হজযাত্রীদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা সম্ভব হবে না। বাংলাদেশের হজযাত্রীদের প্রত্যাশা অনুযায়ী প্রথম হজ ফ্লাইটটের যাত্রীদের জন্য ডেডিকেটেড ফ্লাইট এবং ঢাকায় প্রি-এরাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করার স্বার্থে ৩১ মে তারিখের পরিবর্তে আগামী ৫ জুন হতে হজ ফ্লাইট শুরু করা প্রয়োজন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর