শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি স্বাধীনতা শিক্ষক পরিষদের

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মে, ২০২২ ১২:১২ পূর্বাহ্ন

    বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি স্বাধীনতা শিক্ষক পরিষদের

    আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে সচিব পদে পঞ্চম মেয়াদে সচিব মনোনীত হওয়ায় রোববার বিকেলে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ  হাবিবুর রহমানের নেতৃত্বে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু'কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসা কর্মচারী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

     অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, বর্তমান সরকার গত ১৩ বছর  শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৩৩০ টি কলেজ, ২২০ টি হাইস্কুল জাতীয়করণ, ৪৫০০ টি বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট, ২০% বৈশাখী ভাতা, বাড়িভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধি, কল্যাণ ও অবসর বোর্ডের জন্য ১৭০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কিন্তু তারপরও  শিক্ষা ক্ষেত্রে অনেক অনেক সমস্যা বিরাজমান রয়েছে।

    তিনি পুর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি অনুরূপ বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের জন্য  আসন্ন বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের জন্য  সরকারের প্রতি দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের  কেন্দ্রীয় নেতা  আনসার আলী, এনামুল কবির, রাসেদুল ইসলাম, তানিয়া সুলতানা, মোসলেম উদ্দিন প্রমুখ।

     

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৩ মে, ২০২২ ১২:১২ পূর্বাহ্ন