শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেটের বন্যা কবলিত তিন উপজেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ত্রাণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মে, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ন

    সিলেটের বন্যা কবলিত তিন উপজেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ত্রাণ বিতরণ

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি শনিবার সারাদিন সিলেটের কোম্পানিগঞ্জ,গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রী বিতরণের পরে মন্ত্রী বন্যা দুর্গতদের সাথে মতবিনিময় করেছেন।

    ত্রাণ বিতরণ কালে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগে দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছেন।তিনি আরও বলেন, বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এই আকস্মিক বন্যায় এলাকার রাস্তা- ঘাটসহ জনগণের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও  বন্যার্তদের পুনর্বাসনের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।


    ত্রাণ বিতরণকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, কোম্পানিগঞ্জ,গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর