শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হজযাত্রী নিবন্ধনের টাকা উত্তোলন সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মে, ২০২২ ০৪:৩৩ অপরাহ্ন

    হজযাত্রী নিবন্ধনের টাকা উত্তোলন সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত

    সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজযাত্রীর নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ উত্তোলন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি স্থগিত করা হয়েছে। বুধবার বিকালে ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বাতিলের কথা জানানো হয়।

     

    এর আগে একইদিন ধর্ম মন্ত্রণালয়ের একই কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল-যেসকল হজযাত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন অসুস্থ আছেন অথবা ৬৫ বছর ঊর্ধ্ব বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাঁর পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তাঁর নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না।

    এরূপ ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তাঁর প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পাওয়ার জন্যে www.hajj.gov.bd –এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করে জমাকৃত অর্থ উত্তোলন ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর