শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ১২ কর্মকর্তার অস্ট্রেলিয়া ভ্রমণ বাতিল

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ন

    শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ১২ কর্মকর্তার অস্ট্রেলিয়া ভ্রমণ বাতিল

    বিদেশ সফরে সরকারের লাগাম টানার খাঁড়ায় আটকে গেল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১২ কর্মকর্তার অস্ট্রেলিয়া ভ্রমণ।

    অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী তাদের সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
    সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া ভ্রমণ সংক্রান্ত ২৮ এপ্রিলের পত্র বাতিল করার নির্দেশনা জানানো হয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিব ও ইউজিসির সচিব, দুইজন সদস্যসহ ইউজিসির ১১ জন কর্মকর্তার ২৮ মে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।

    গত ১১ মে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
    ব্যয় সঙ্কোচনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে সেদিন তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, এখন থেকে কোনো প্রয়োজন না থাকলে বিদেশ সফর আর নয়। যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, তাহলে তারা যাবেন; অন্যথায় কেউ যাবেন না।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৭ মে, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ন