শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

    ফের দর্শনার্থী প্রবেশ বন্ধ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মে, ২০২২ ১২:৩৭ অপরাহ্ন

    ফের দর্শনার্থী প্রবেশ বন্ধ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২০ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার থেকে ২১ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১৪ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ডিপিই।

    এর আগে, প্রথম ধাপে নিয়োগের লিখিত পরীক্ষার আগে নির্দেশনা জারি না করেই দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয় ডিপিই। পরে বিষয়টি নিয়ে দফায় দফায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে দর্শনার্থীদের বাকবিতণ্ডা হওয়ার পর তাদের প্রবেশ বন্ধে নির্দেশনা জারি করা হয়।

    জানা গেছে, আগামী শুক্রবার (২০ মে) ৩০ জেলায় প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আট জেলার সবকটিতে ও ২২ জেলায় আংশিক পরীক্ষা হবে। এদিন মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

    ২০ মে দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, সিলেট ও রংপুর জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর