মাইক্রোসফটের উদ্ভাবন কার্যক্রম প্রত্যক্ষ করলেন আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২২ ০৪:১৩ অপরাহ্ন

মাইক্রোসফটের উদ্ভাবন কার্যক্রম প্রত্যক্ষ করলেন আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফট এর কার্যক্রম পরিদর্শন ও মাইক্রোসফট টিমের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি  টেক জায়ান্ট এর হার্ডওয়ার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবন গুলো প্রত্যক্ষ করেন।

মাইক্রোসফট টিমের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারি- বেসরকারি  সংস্থাগুলির জন্য প্রস্তুতকৃত উদ্ভাবন ও উদ্যোগসমুহ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)পরিষেবাগুলো এবং এসংক্রান্ত বাধাগুলো সম্পর্কে আবহিত হন৷

এসময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের  নির্বাহীরগনসহ সংশ্লিষ্ট  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 




সাতদিনের সেরা খবর

তথ্য-প্রযুক্তি - এর আরো খবর