শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কার্জন হলে গাছ উপড়ে পড়ল মোটরসাইকেলের ওপর

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মে, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন

    কার্জন হলে গাছ উপড়ে পড়ল মোটরসাইকেলের ওপর

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকার ক্যাসিয়া গাছটি উপড়ে মোটরসাইকেলের ওপর পড়েছে। তবে ওই সময়ে সেখানে কেউ ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে জরুরিভিত্তিতে গাছটি কেটে মোটরসাইকেলটি বের করা হয়।

    বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে গাছটি উপড়ে পড়ে বলে জানা গেছে।  গাছটির বয়স হয়েছিল ৩০ থেকে ৪০ বছর। কার্জন হল এলাকায়, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের পেছনের অংশে ছিল গাছটির অবস্থান।

    জানা গেছে, গত মাসেই বিশ্ববিদ্যালয় এলাকায় আরও দুটি গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। ২৭ এপ্রিল মল চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে যায়। পরে ৩০ এপ্রিল একই পরিণতি হয় একটি আকাশমণি গাছের।


    ক্যাসিয়া গাছটি উপড়ে পড়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছপালার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আরবরি কালচার সেন্টারের পরিচালক মিহির লাল সাহা বলেন, গাছটির বয়স ৩০-৪০ বছর হয়েছিল। এক ধরনের ছত্রাকের আক্রমণে গাছটির মূল নষ্ট হয়ে যাওয়ায় গাছটি উপড়ে পড়েছে।

    তিনি বলেন, আপাতদৃষ্টিতে গাছটি দেখতে সুস্থই ছিল। বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতা হয়। এর ফলে গাছটির পঁচা শেকড় আরও নরম ও দুর্বল হয়ে যায়।

    আরবরি কালচার সেন্টার বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে বলে জানান মিহির লাল সাহা। তাঁর ভাষ্যমতে, কার্জন হল এলাকায় অন্তত আরও দুটি গাছ চোখে পড়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো কেটে ফেলা হবে। তবে যেখানেই গাছ কাটা হবে, সেখানে নতুন গাছের চারা রোপণ করা হবে।

     

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৩ মে, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন