শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাহিত্য না পড়লে মানুষ হওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১২ মে, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন

    সাহিত্য না পড়লে মানুষ হওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সাহিত্য না জানলে মানুষ হওয়া যাবে না। তিনি বুধবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন  ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী। এছাড়া অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রযুক্তিবান্ধব দক্ষ মানুষ হতে হবে। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে যত বিভাগ থাকুক যত বিষয়ই থাকুক, ডিগ্রি যে  সব বিষয়ে দেওয়া হোক না কেন তার জন্যও সাহিত্য, ইতিহাস, দর্শন পড়া অত্যাবশ্যক। যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হন, কিংবা চিকিৎসা বিজ্ঞান, তার জন্যও। সাহিত্য, ইতিহাস, দর্শন পড়া অত্যাবশ্যক কারণ এই বিষয়গুলো আপনার মনোজগতকে প্রসারিত করতে পারে। আপনার চিন্তার গভীরতা দেবে। এছাড়া তো বিশ্ববিদ্যালয় হয় না, পলিটেকনিক হয়ে যায়।

    শিক্ষামন্ত্রী আরও বলেন, ইতিহাস পড়াতে হবে, সেই ইতিহাস শুধু রাজ-রাজাদের ইতিহাস নয়, স্বাধীন বাংলাদেশ অভ্যূদয়ের ইতিহাস পড়তে হবে। আমাদের ভাষার ইতিহাস পড়তে হবে।  অবশ্য অবশ্যই সহিত্য, ইতিহাস ও দর্শন পড়তেই হবে। এ বিষয়টির জন্য আমি উপাচার্যকে অনুরোধ করবো।

    ‘শিক্ষিত বেকার তৈরি করতে চাই না’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি বলেছেন, কর্মজগতের চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাকাডেমিক মাস্টার প্লান তৈরি করতে হবে। একশ বছর আগে যে বিষয়গুলো বিশ্ববিদ্যালয় পড়ানো হতো তার সবগুলোয় হয়ত এখন সব বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য প্রসঙ্গিক নয়। কোথাও বন্ধ করতে হবে আবার কোথাও নতুন বিষয় খুলতে হবে। সে জন্য মাস্টার প্ল্যান করা এবং সময় সময় তা আপডেট করার প্রয়োজন হবে।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে। তার জন্য তৈরি হতে হবে। আমরা যেসব শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট করছি তাদের জব রেডি হিসেবে তৈরি করছি কিনা? যাদের ডিগ্রি দিলাম তারা যদি চাকরি না পায়, উদ্যোক্তা হতে না পারে তাহলে তার সনদের কোনও দাম থাকবে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয় অনেক উন্নতমানের শিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। আমাদের অসাধারণ শিক্ষক রয়েছেন, গবেষণাও রয়েছে, একটু গুছিয়ে কাজগুলো করতে হবে, পরিকল্পনা করতে হবে।   

    কর্ম জগতের ভালো ধারনা নিয়েই পাস করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বার বার অ্যাকাডেমিয়া লিংকেজের কথা বলছি। যারা গ্র্যাজুয়েট হচ্ছে তারা যা পড়ছে তার সঙ্গে যদি কর্ম জগতের চাহিদার যোগসূত্র না থাকে তাহলে জব রেডি হবে না। কর্ম জগতের ভালো ধারনা নিয়েই পাস করতে হবে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১২ মে, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন