শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কপিলমুনিতে রাধা-শ্রীনিবাস ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ ও আলোচনা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৯ মে, ২০২২ ০১:৪১ অপরাহ্ন

    কপিলমুনিতে রাধা-শ্রীনিবাস ফাউন্ডেশনের  বস্ত্র বিতরণ ও আলোচনা

    কপিলমুনিতে শনিবার সকাল সাড়ে ১০ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে রাধা-শ্রীনিবাস এর উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এরফান আলী মোড়ল।

    আরও উপস্থিত ছিলেন বণিক সমিতির সাবেক সভাপতি ও সমাজসেবক এম বুলবুল আহমেদ, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, এড. বিপ্লব কান্তি মন্ডল, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু,সভাপতি এম আজাদ হোসেন,  ইউনিয়ন আ'লীগের সভাপতি যুগোল কিশোর দে, চম্পক পাল, সাধন চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, অহিদুজ্জামান মোড়ল প্রমুখ সহ স্থানীয় সাংবাদিক, প্রশাসন ও নানা শ্রেণি পেশার মানুষ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

    আলোচনা সভা শেষে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা প্রতিযোগীতায় উর্ত্তীর্ণ দুই শিক্ষার্থী সেজুঁতি ও সঞ্চিতাকে শুভেচ্ছা উপহার প্রদান ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর