শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাহসিকতার পরিচয় দিলেন গ্রাম পুলিশ লিটন

    ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামী ওবায়দুল্লাহ আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৬ মে, ২০২২ ০৮:১৪ অপরাহ্ন

    সাহসিকতার পরিচয় দিলেন গ্রাম পুলিশ লিটন

    পাইকগাছা থানা পুলিশ অবশেষে ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামী ওবায়দুল্লাহ’কে আটক করেছে। বুধবার রাত ১২টার দিকে চুরি করার সময় গ্রাম পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ওবায়দুল্লাহ’কে আটক করে পুলিশে দেয়।

    ওসি জিয়াউর রহমান জানান, ২০২১ সালের ৬ নভেম্বর উপজেলার সলুয়া গ্রামের একটি ডোবা থেকে পাশ^বর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিয়া গ্রামের কাছের উদ্দীন মোড়লের ছেলে ইব্রাহীম মোড়ল (৩২) এর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলার বান্দিকাটী গ্রামের ওহাব আলী জোয়াদ্দারের ছেলে ওবায়দুল্লাহ জোয়াদ্দারকে প্রধান আসামী করে থানায় হত্যা মামলা হয়। ওবায়দুল্লাহ পলাতক থাকায় গত ৬ মাসেও তাকে গ্রেফতার করা যায়নি। বুধবার রাত ১২টার দিকে বান্দিকাটী গ্রামের আছাদুল ইসলামের বাড়ীতে চুরি করতে গেলে গদাইপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও বান্দিকাটী গ্রামের নছিম গাজীর ছেলে লিটন গাজীর নেতৃত্বে স্থানীয় জনতা ওবায়দুল্লাহ’কে আটক করে ওই রাতেই পুলিশে সোপর্দ করে।

    ওসি জিয়াউর রহমান বলেন, আটক ওবায়দুল্লাহ ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামী। তার নামে পাইকগাছা, তালা, আশাশুনি ও ডুমুরিয়া থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতি সহ ১৬টি মামলা রয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আটক ওবায়দুল্লাহকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর