শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শোলাকিয়ায় লাখো মুসল্লির বৃষ্টিমুখর ঈদের নামাজ আদায়

    নিজস্ব প্রতিবেদক

    ৪ মে, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন

    শোলাকিয়ায় লাখো মুসল্লির বৃষ্টিমুখর ঈদের নামাজ আদায়

    করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক বৃষ্টিপাত উপেক্ষা করেই  শোলাকিয়ায় চার লক্ষাধিক মুসল্লি এবার ঈদের নামাজ আদায় করেছেন। এবার ১৯৫তম ঈদ জামাতে ইমামতি করেন শোয়াইব বিন আব্দুর রউফ।

    মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশের মধ্যে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেন। সকাল সোয়া নয়টার দিকে মাঠ কানায় কানায় ভরে যায়। সাড়ে নয়টার দিকে শুরু হয় ভারী বর্ষণ। তবে বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টির মধ্যেও মাঠ ছেড়ে যাননি মুসল্লিরা। প্রবল বৃষ্টির মধ্যেই ঈদের জামাত শুরু হয় সকাল ১০টায়। অনেককে পলিথিন মাথায় দিয়ে ও মাটিতে বিছিয়ে নামাজ আদায় করতে দেখা যায়। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টিতে মোনাজাত করে সবাই বাড়িতে ফিরে যান।

    জেলা প্রশাসক মো. শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ বিশিষ্টজনেরা এ মাঠে নামাজ পড়েন।

    ঈদকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ঈদগাহে প্রবেশের আগেই মুসল্লিদের কমপক্ষে চারবার পুলিশের নিরাপত্তা তল্লাশির মুখে পড়তে হয়। মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশির পর চূড়ান্তভাবে আর্চয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হয় মাঠে।

    মুসল্লিদের সঙ্গে মোবাইল ফোন ও ছাতাও নিতে দেয়া হয়নি। শুধুমাত্র জায়নামাজ আর চুপি নিয়ে প্রবেশ করতে হয় মুসল্লিদের। মাঠে প্রবেশের আগে সবাইকে পুলিশের চারটি নিরাপত্তা চৌকি পার হতে হয়। সিসি ক্যামেরায় মনিটর করা হয় মাঠের ভেতর ও চারপাশ। মাঠের চারপাশে ছিল ৬টি ওয়াচ টাওয়ার।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর