শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সরকারের সুব্যবস্থাপনায় মানুষের নির্বিঘ্ন ঈদ যাত্রা : তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মে, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    সরকারের সুব্যবস্থাপনায় মানুষের নির্বিঘ্ন ঈদ যাত্রা : তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের সুব্যবস্থাপনায় এ বছর মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে, দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে ।

    ঈদ উল ফিতরের দিন সকালে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশ্যে তার সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।

    ড. হাছান বলেন, 'সারাদেশে মানুষ যাতে ঈদ উদযাপন করার জন্য ভালভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থা করা হয়েছে। সে কারণে স্রষ্টার কৃপায় এবছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। একইসাথে দ্রব্যমূল্যও যাতে না বাড়ে সেজন্যও প্রশাসন সতর্ক ছিলো।'

    বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'বিদেশে আমরা দেখি, কোনো উৎসবের সময় সেখানে দ্রব্যমূল্য কমিয়ে দেয়, আর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যা অন্যায় এবং ইসলামের রীতিনীতি-বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।'

    ড. হাছান মাহমুদ এসময় সবার সুন্দর জীবন কামনা করেন এবং বলেন, ‘করোনা স্থায়ীভাবে আমাদের দেশ ও পৃথিবী থেকে চলে যাক- মহান স্রষ্টার কাছে এই ফরিয়াদ করি। একইসাথে আজকের এই পবিত্র দিনে আমরা সবাই দেশের উন্নতি এবং মানুষের সুখ-সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি।' ঈদের জামাত শেষে সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী  হাছান মাহমুদ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর