শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত-৩

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৩০ এপ্রিল, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন

    পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত-৩

    পাইকগাছায় জায়গা জমি জবর দখল কাজে বাঁধা প্রদান করায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা রাড়–লী ইউনিয়নের বাঁকা পশ্চিমপাড়া গ্রামের মৃত তাছের গোলদারের ছেলে সাহেব আলী গোলদার (৬৫) পরিবারের সাথে একই এলাকার জবেদ মোড়ল ওরফে গটেল (৫৫) গংদের সাথে বাঁকা পশ্চিম জেলেপাড়া শ্মশানঘাট সংলগ্ন এলাকার নালিশী জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মূূলত পৈত্রিক ওয়ারেশ সূত্রে নালিশী জমির মালিক সাহেব আলী গোলদারের স্ত্রী শিল্পী বেগম (৫৫)।

    অত্র এলাকার ইউপি সদস্য হামিদ গাজীর নির্দেশনায় জবেদ মোড়ল গংরা তাদের লোকজন নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নালিশী জমি জবর দখল করতে গেলে সাহেব আলী গোলদাররা বাঁধা দেয়। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে সাহেব আলী গোলদার সহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহত অন্যরা হলো সাহেব আলী গোলদারের স্ত্রী শিল্পী (৫৫) ও ছেলে রাড়–লী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম আজিজুল ইসলাম (৪০)।

    উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম জানান, মারপিটের এ ঘটনা থানার ওসিকে অবহিত করা হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী জানান, জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে এখানে আমার কোন স্বার্থ নাই। কখন এবং কবে কারা মারামারি করেছে এ বিষয়ে আমার কোন কিছু জানানাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ এপ্রিল, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন