শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আরআরএফের ইফতার

    হজ ফ্লাইটের ভাড়া কমানোর দাবি হাবের

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ এপ্রিল, ২০২২ ১০:২৫ অপরাহ্ন

    হজ ফ্লাইটের ভাড়া কমানোর দাবি হাবের

    হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম বলেছেন, স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করাই বড় চ্যালেঞ্জ। এ বছর হজ ফ্লাইটের ভাড়া এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি হজযাত্রীদের কল্যাণে এই বিমান ভাড়া আরও কমিয়ে হজ প্যাকেজ ঘোষণার দাবি জানান।

    বুধবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে হজ ও ধর্মীয় সংবাদকর্মীদের সংগঠন 'রিলিজিয়াস রিপোটার্রস ফোরাম(আরআরএফ)' আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন হাব সভাপতি।

    ফোরাম সভাপতি ফয়েজ উল্লাহ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, আটাবের নির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ মজুমদার, আটাবের সাবেক যুগ্ম মহাসচিব সায়েম মো. হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, বিএসআর এফ সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

    এসময় হজ ফ্লাইটের শিডিউল পেছানোর দাবি জানিয়ে হাব সভাপতি বলেন, সৌদি আরবের পক্ষ থেকে ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা মনে করি হজযাত্রীদের নিবন্ধন, রিপ্লেসমেন্ট ঠিক করে, সৌদিতে বাড়ি ভাড়া, মোনাজ্জেম ঠিক করা সহ অনেক কাজ এখনও বাকি রয়েছে। এগুলো করে ৩১ তারিখের মধ্যে ফ্লাইট চালু করা সম্ভব হবে না। তাই আমরা অন্তত ১৫ জুন থেকে ফ্লাইট শুরু করার জন্য এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানাচ্ছি।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৭ এপ্রিল, ২০২২ ১০:২৫ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৭ এপ্রিল, ২০২২ ১০:২৫ অপরাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৭ এপ্রিল, ২০২২ ১০:২৫ অপরাহ্ন