শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমরা চতুর্থ গ্রেডের কর্মকর্তাই আছি: মাউশির ডিজির আক্ষেপ

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৩২ অপরাহ্ন

    আমরা চতুর্থ গ্রেডের কর্মকর্তাই আছি: মাউশির ডিজির আক্ষেপ

    বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদ ও বেতন গ্রেডে পিছিয়ে থাকায় আক্ষেপ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন, আমার কয়েকজন সরাসরি ছাত্র এখন যুগ্ম সচিব হয়ে গেছে। অতিরিক্ত সচিবেরা আমাদের জুনিয়র। কিন্তু আমরা চতুর্থ গ্রেডের কর্মকর্তাই আছি।

    সোমবার (২৫ এপ্রিল) ঢাকা কলেজ মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নেহাল আহমেদ এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

    শিক্ষা ক্যাডারের পদের উন্নতির ক্ষেত্রেও বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার চিত্র বোঝাতে গিয়ে নেহাল আহমেদ আরও বলেন, মাউশির মহাপরিচালকের পদটি গ্রেড–১–এর পদ। কিন্তু এটা এমন একটি জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে, আকাশের দিকে তাকালে... কিন্তু সিঁড়ি নেই। সেই সিঁড়ি সৃষ্টির পেছনেও বিভিন্ন রকমের দাঁড়ি, কমা, সেমিকোলন—এসবের কোয়ারি। এ সময় তিনি শিক্ষামন্ত্রীর মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।


    এই বক্তব্যের প্রেক্ষাপটে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা অনেক দিন থেকে অনেক চেষ্টা করছি। প্রথম গ্রেডে যাওয়ার সিঁড়ির কথা বলেছেন।  সেই সিঁড়ি নেই। দ্বিতীয় গ্রেড নেই। তৃতীয় গ্রেডে অল্প কয়েকটি পদ দেওয়া হয়েছে। সেগুলোও কার্যকর করায় বিলম্ব হচ্ছে। এ রকম নানাবিধ সমস্যা আছে। এসব সমস্য দূর করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

    বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব কামাল হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহসভাপতি (ঢাকা মহানগর) মামুন উল হক প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৩২ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৩২ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৩২ অপরাহ্ন