শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ নভেম্বর, ২০২১ ০২:১২ অপরাহ্ন

     খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সংসদের সামনে মানববন্ধন করেছেন দলীয় সংসদ সদস্যরা। আজ রবিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের উত্তরে গেটের সামনের সড়কে বিএনপির ছয় সংসদ সদস্য এ মানববন্ধন করেন।

    এসময় গোলাম মোহাম্মদ সিরাজ এমপি বলেন, খালেদা জিয়া আজকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেখানে  চিকিৎসক, পরিবার, দল সবার বক্তব্য উপেক্ষা করা হচ্ছে।
     
    তিনি বলেন, আইনমন্ত্রী যা বলছেন, তা পাগলের প্রলাপ। আমি বলতে চাই ৪০১ ধারার বহু নেগেটিভ-পজিটিভ বক্তব্য দিয়েছেন। আমরা সোজা বাংলায় বলতে চাই আপনি বলেছেন যে, হাজতে ঢুকতে হবে। জেলে ঢুকে আবার আবেদন করতে হবে। তাহলে ম্যাডাম জিয়া যে বাড়িতে আছেন সেই বাড়িকে সাবজেল ঘোষণা করা হোক। সেই বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখান থেকেই তো আবেদন নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিদেশে পাঠানো যায়। সরকার আমাদেরকে কী দেখায়?  

    এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য হারুনুর রশীদ, উকিল আব্দুস সাত্তার, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা।

    এমপি রুমিন ফারহানা বলেন, ‘আইনমন্ত্রী ৪০১ ধারার অপব্যাখ্যা দিয়েছেন। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা পুরোটাই মিথ্যা। এই সরকার অবৈধভাবে আইন ব্যবহার করে। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে আইন ব্যবহার করে না। বলা হচ্ছে, খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে। তিনি এখন সিসিইউতে। তার পক্ষে কিভাবে জেলে গিয়ে আবেদন করা সম্ভব?’

    তিনি আরো বলেন, ‘দেশে যদি আইনের শাসন থাকতো, বিচার বিভাগ স্বাধীন থাকতো, তাহলে এই ৪০১ ধারা লাগতো না। উনার বয়স শারীরিক অবস্থা সামাজিক মর্যাদা এতেই তিনি জামিন লাভের যোগ্য। তিনি জামিন পেতেন। তার উন্নত চিকিৎসার অভাবে কিছু হয়ে গেলে দায়ভার সরকারকে নিতে হবে।’
     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর