শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্ত্রীকে গলাটিপে হত্যা করে থানায় ফোন 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ নভেম্বর, ২০২১ ০৯:২৮ পূর্বাহ্ন

    স্ত্রীকে গলাটিপে হত্যা করে থানায় ফোন 

    স্ত্রী মিনারা বেগমকে গলাটিপে হত্যার পর পুলিশকে ফোন করে বিষয়টি জানান ঘাতক স্বামী আমিনুল। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মিনারার মরদেহ উদ্ধার এবং  তার স্বামী আমিনুলকে গ্রেপ্তার করে।

    শনিবার (২০ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে।


    আমিনুল ওই গ্রামের শামছুল হকের ছেলে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

    ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার জানান, শনিবার রাত ৯টার দিকে স্ত্রীকে হত্যার পর আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে বিষয়টি জানায় এবং তাকে গ্রেপ্তার করতে বলেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। তিনি প্রাথমিকভাবে স্ত্রী মিনারাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ হত্যাকান্ডের ঘটনায় সংশ্লিষ্ট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ নভেম্বর, ২০২১ ০৯:২৮ পূর্বাহ্ন