সন্দ্বীপে ঝড়ে স্পিডবোটডুবিতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২ ০২:২৫ অপরাহ্ন

সন্দ্বীপে ঝড়ে স্পিডবোটডুবিতে একজনের মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে ঝড়ের কবলে পড়ে স্পিডবোট ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই কিশোরীর নাম-পরিচয় জানা যায়নি। কিশোরীর লাশ সন্দ্বীপের একটি বেসরকারি হাসপাতালে রাখা আছে। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, ২০ জনের মতো যাত্রী নিয়ে স্পিডবোট সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডের কুমিরা ঘাটের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কালবৈশাখী শুরু হয়। স্পিডবোটটি তখন উল্টে ডুবে যায়। এতে কিশোরীর মৃত্যু হয়।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২০ এপ্রিল, ২০২২ ০২:২৫ অপরাহ্ন