শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ে নিহত

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৯ এপ্রিল, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন

    তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ে নিহত

    কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রাপাতে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে বৃষ্টির আভাস পেয়ে বাড়ির সামনে ধান শুকানোর খলাতে যায় মা ও মেয়ে ধান গুছানোর জন্য। এমতাবস্হায় কাল বৈশাখীর আকস্মিক বজ্রপাতে মুজিবুর রহমানের স্ত্রী আছমা আকতার (৫৬)  এবং মেয়ে তিন সন্তানের জননী ইয়াসমিন আকতার (৩৮) নিহত হয়।

    জানা যায়, মেয়ে আছমা আকতার উপজেলার পার্শ্ববর্তী দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের নূরুল আমিনের স্ত্রী।তিনি স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে বেড়াতে এসে দূর্ঘটনার শিকার হন।

    স্বজনরা জানান, বোরো ধান খেত থেকে কেটে মাড়াই করারর পর বাড়ির পাশেই খলাতে রাখেন শুকানোর জন্য। মা আছমা আকতার বৃষ্টির আভাস দেখে সেহেরির কিছু আগে মেয়েকে এবং নিজ স্বামী মুজিবুর রহমানকে নিয়ে ধানের খলাতে যায় ধান গুছানোর জন্য। আচমকা বজ্রপাতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

    মুজিবুর রহমানের ডাক চিৎকারে আশেপাশের ধানের খলা থেকে লোকজন এসে মা-মেয়ের লাশ বাড়িতে নিয়ে আসেন।

    ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান,ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বজনদের কোনও অভিযোগ না থাকায় নিহত মা-মেয়ের লাশ হস্তান্তর করা হয়েছে।তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর