শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনাগাজীতে মুজিববর্ষে গৃহহীনদের জন্য ভূমি অধিগ্রহণ; চেক বিতরণ

    ফেনী প্রতিনিধি

    ১৪ এপ্রিল, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

    সোনাগাজীতে মুজিববর্ষে গৃহহীনদের জন্য ভূমি অধিগ্রহণ; চেক বিতরণ

    মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গৃহ নির্মাণের জন্য ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের চর এলাহী মৌজায় ৭২.৭১ শতক জমি ক্রয়ের চেক বিতরণ অনুষ্ঠান ১৩ এপ্রিল (বুধবার) সোনাগাজী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

    উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, ফেনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট রফিকুল ইসলাম খোকন, মেয়র, সোনাগাজী পৌরসভা। সাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা পরিষদ। জোবেদা নাহার মিলি, মহিলা ভাইস চেয়ারম্যান। মনির হোসেন খান উপজেলা প্রকৌশলী। নুরুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার, সোনাগাজী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে 'অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল শীর্ষক' পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস, এম, মনজুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার, সোনাগাজী।

    অনুষ্ঠানে চর এলাহি মৌজার ৮ জন জমি বিক্রেতাকে ৩২,৭১,৯৫০ টাকার চেক বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ এপ্রিল, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন