শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাউশির নির্দেশনা

    মাধ্যমিকে বার্ষিক পরীক্ষার ফল ১০ ডিসেম্বরের মধ্যে 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ নভেম্বর, ২০২১ ০৮:০০ পূর্বাহ্ন

    মাধ্যমিকে বার্ষিক পরীক্ষার ফল ১০ ডিসেম্বরের মধ্যে 

    দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

    অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত ওই আদেশ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সব আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়েছে।

    সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক স্কুলের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন গ্রহণ করা হবে।

    ১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক স্কুলে এবং ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।


    নির্দেশনায় বলা হয়, লটারির মাধ্যমে স্কুলে ভর্তি প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

    করোনাভাইরাস মহামারির পর স্কুল-কলেজ খুলে দেওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়।

    এবার বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত- এই তিন বিষয়ের ওপর বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাউশি।
     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২০ নভেম্বর, ২০২১ ০৮:০০ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২০ নভেম্বর, ২০২১ ০৮:০০ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২০ নভেম্বর, ২০২১ ০৮:০০ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২০ নভেম্বর, ২০২১ ০৮:০০ পূর্বাহ্ন