শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে সরকারি ভর্তুকিতে ধান কাটার যস্ত্র বিতরণ

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৮ এপ্রিল, ২০২২ ০৭:৪৫ পূর্বাহ্ন

    তাড়াইলে সরকারি ভর্তুকিতে ধান কাটার যস্ত্র বিতরণ

    কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি ভর্তুকিতে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের বালুর মাঠে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন রকমের ধান কাঁটার যন্ত্র বিতরণ করা হয়।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধান কাঁটার যন্ত্র ৭টি কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারেক বিন মতিন।

    উপজেলা কৃষি অফিসার আশরাফুল আলম জানান, বোর মৌসুমে অত্র উপজেলার শতাধিক কৃষক সরকারি ৭০শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্র পেতে আবেদন করেন। তাদের মধ্যে বাছাই করে ৩৯ জন কৃষককে নির্ববাচিত করাে হয়েছে।নির্বাচিতদের ১৩ জনের মাঝে ধান কাঁটার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়েছে। যার প্রতিটির মূল্য ২৩থেকে ৩৫ লক্ষ টাকা। তাছাড়া ৫জন কৃষকের নামে বরাদ্ধ হয়েছে রিপার মেশিন। যার প্রতিটির মুল্য প্রায় ২লক্ষ টাকা। ৭জন কৃষক পাবে পাওয়ার থ্রেসার, ১জন কৃষক পাবে ড্রায়ার যা দিয়ে ধান শুকানোর কাজ করা হয় এবং ৪ জন কৃষক পাবে সিডার মেশিন।

    তিনি বলেন,বৃহস্পতিবার ৭জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়েছে।বাকিগুলো খুব শীঘ্রই বিতরণ করা হবে।

    তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই সরকার ৭০শতাং টাকা ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ যন্ত্রের মুল্যের ৩০শতাং টাকা দিবে কৃষক এবং ৭০শতাংশ টাকা সরকারি ভর্তুকি হিসেবে দেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ এপ্রিল, ২০২২ ০৭:৪৫ পূর্বাহ্ন