শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেত্রকোনায় ফ্ল্যাট থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ নভেম্বর, ২০২১ ১২:২২ অপরাহ্ন

    নেত্রকোনায় ফ্ল্যাট থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

    নেত্রকোনায় চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে আবদুল কাইয়ুম (৩২) ও তার ২২ মাস বয়সী ছেলে আহনাব শাকিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে পৌর শহরের নাগড়া এলাকার রুহুল আমিনের বাসার চতুর্থ তলায় একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে মডেল থানার পুলিশ।

    মৃত আবদুল কাইয়ুম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে পিয়ন পদে চাকরি করতেন। স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘরের মেঝেতে কাইয়ুম সরদার ও তার শিশুপুত্র শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখে পাশের ফ্লাটের বাসিন্দা ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

    নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রী সালমা আক্তারকে (২২) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকাহত পরিবেশ বিরাজ করছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ নভেম্বর, ২০২১ ১২:২২ অপরাহ্ন