শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে মিষ্টির প্যাকেট ৩শ গ্রাম, জরিমানা ১০ হাজার

    আসাদুজ্জামান মবিন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

    ২৫ মার্চ, ২০২২ ১২:২০ পূর্বাহ্ন

    তাড়াইলে মিষ্টির প্যাকেট ৩শ গ্রাম, জরিমানা ১০ হাজার

    কিশোরগঞ্জের তাড়াইলে মিষ্টির খালি প্যাকেটের অতিরিক্ত ওজন হওয়ায় এক ব্যাবসায়ীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বৃহস্পতিবার (২৪মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া চৌরাস্তা বাজারে জেলা পুলিশ লাইনের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বণিক।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার।

    হৃদয় রঞ্জন বণিক জানান,আমাদের কাছে অভিযোগ ছিল ভাই ভাই হোটেল এন্ড রুবেল মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির খালি প্যাকেটের অতিরিক্ত ওজনে ভোক্তাদের ঠকানো হচ্ছে।এরই প্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে প্রতিটি মিষ্টির খালি প্যাকেট প্রায় ৩০০গ্রাম হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৭ধারায় মালিক রুবেল মিয়াকে ১০হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়েছে।

    তিনি আরও বলেন,এটা একটা চলমান প্রক্রিয়া।ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ প্রক্রিয়া চলমান থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ মার্চ, ২০২২ ১২:২০ পূর্বাহ্ন