শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৩৯ অপরাহ্ন

    পাইকগাছায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    হেলভেটাস এর অর্থায়নে সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় সরকারী ও বেসরকারী পর্যায়ে সেবাদানকারীদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতায় রাড়ুলী, কপিলমুনী, গদাইপুর ও গড়ইখালীসহ উপজেলার ৪টি ইউনিয়নে প্রকল্পের কাজ চলমান রয়েছে।


    কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ বিষয়ে অভিজ্ঞ সেবাদানকারীদের সাথে উপজেলা,কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ কর্মকর্তা,সাংবাদিক নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে এক মেলবন্ধনের সৃষ্টি হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান ও ফিল্ড পর্যায়ে অন্যান্য প্রতিনিধিবৃন্দ। জলবায়ু পরিবর্তন এর সাথে খাপ-খাইয়ে টিকে থাকতে হলে জলবায়ু সহনশীল কৃষি,মৎস্য ও প্রানিসম্পদ এর সঠিক জাত নির্বাচন ও তার কার্যকারিতা সম্পর্কে স্থানীয় সেবাদানকারীদের প্রথমে সঠিক ধারনা থাকতে হবে এবং তাদের যদি সঠিক ধারনা থাকে তবেই তারা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তন করতে সক্ষম হবে।


    সরকারী পর্যায়ে যে সকল প্রশিক্ষন ও পরিসেবার সুযোগ আছে সে পরিসেবাগুলো তারা স্থানীয় সেবাদানকারীদের মাধ্যমে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় দেওয়ার জন্য তাদের দরজা সার্বক্ষনিক খোলা থাকবে। কর্মশালায় এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর