শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় চিংড়ী ঘেরে হামলা ও অগ্নিসংযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৩২ অপরাহ্ন

    পাইকগাছায় চিংড়ী ঘেরে হামলা ও অগ্নিসংযোগ
    পাইকগাছায় চিংড়ী ঘেরে হামলা ও অগ্নিসংযোগ

    পাইকগাছায় চিংড়ী ঘেরের বিরোধকে কেন্দ্র করে হামলা, মারপিট ও ঘেরের বাসায় অগ্নি সংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।


    প্রাপ্ত অভিযোগে জানা গেছে-উপজেলার নাছিরপুর গ্রামের বাসিন্দা মৃত শেখ আলাউদ্দিনের ছেলে ঘের ব্যবসায়ী শেখ আনারুল ইসলাম উপজেলার চকনোয়ালতলা ও চক সুরনাল মৌজায় ৭ শ বিঘার চিংড়ী ঘের করে আসছে। এদিকে চিংড়ী ঘেরের কিছু জমি নিয়ে প্রতিপক্ষ গদাইপুর গ্রামের গফুর সরদারসহ বেশ কয়েকজনের সাথে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষরা ইতোপূর্বে নালিশী জমি জবর দখলের পায়তারা করলে প্রতিপক্ষদের বিরুদ্ধে আনারুল নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এমআর১৯/২২ নং মামলা করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ক্ষতিসাধন করার হুমকি দেয়।

    যার জের ধরে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে প্রতিপক্ষরা বহিরাগত লোকজন নিয়ে চিংড়ী ঘেরে হামলা করে। এসময় তারা ঘের মালিক আনারুলকে মারপিট করে এবং বাঁশের ঘেরা ভাংচুর ও দু’টি সাইড বাসায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে।


    এ ঘটনায় আনারুল বাদী হয়ে গফুর সরদারসহ ১৯ জনের নাম উল্লেখ ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় এজাহার দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি জিয়াউর রহমান জানিয়েছেন। অপরদিকে ঘের মালিক আনারুলের আনিত অভিযোগ সঠিক নয় বলে দাবী করেছেন গফুর সরদার গংরা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর