শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেটের বাসায় গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মার্চ, ২০২২ ১০:০২ পূর্বাহ্ন

    সিলেটের বাসায় গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
    সিলেটের বাসায় গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

    সিলেটের বাসায় গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার (১৪ মার্চ) রাতে ঢাকা থেকে সিলেটে পৌঁছান তিনি। শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো হওয়ায় তার ইচ্ছা অনুযায়ী পরিবারের সম্মতিতে তিনি সিলেটে অবস্থান করছেন। দীর্ঘদিন পর সিলেটে গিয়ে তিনি স্বস্তিবোধ করছেন বলে জানা গেছে।

    পারিবারিক সূত্রমতে, সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আবুল মাল আব্দুল মুহিত। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হলে সিলেট জেলা ও মহানগর  আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এরপর রাত ৯টার দিকে  নিজ বাসভবনে যান মুহিত। এ সময় ঘনিষ্ঠজনেরা আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন।

     

    সাবেক অর্থমন্ত্রী গত ৫ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ মার্চের আগে তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন, মুখে কোনো খাবার নিতে পারছিলেন না, যে কারণে তার শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় ৫ মার্চ বেলা সাড়ে ১১টায় এ এম এ মুহিতকে রাজধানীর ‘গ্রিন লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়।

    এর আগে তিনি করোনাক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ মার্চ, ২০২২ ১০:০২ পূর্বাহ্ন