শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মিরপুরে স্বাশিপের সম্মেলন, মুজিব জন্মশতবর্ষের সভা সফলের আহবান

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২২ ১১:৩৮ অপরাহ্ন

    মিরপুরে স্বাশিপের সম্মেলন, মুজিব জন্মশতবর্ষের  সভা সফলের আহবান
    মিরপুরে স্বাশিপের সম্মেলন, মুজিব জন্মশতবর্ষের সভা সফলের আহবান

    শিক্ষা ব্যবস্হা জাতীয়করণের দাবিকে সামনে রেখে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঢাকা মহানগর মীরপুর-শাহ আলী-দারুস সালাম থানার সম্মেলন সোমবার বিকালে মিরপুর মডেল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

    শুভাশীস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না,উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন,অধ্যক্ষ মাহবুবুর রহমান,মোস্তফা কামাল খোশনবিস। সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ সফিকুল ইসলাম রফিক,অধ্যক্ষ শাহনাজ বেগম,ডক্টর সাইফুল ইসলাম,বিল্লাল হোসেন,এম.এ.হামিদ,রেজাউল করিম,জ্যোতিময় সেন,নার্গিস বেগম প্রমুখ।

    সম্মেলনে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমানকে সভাপতি ও মিরপুর  মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা শিক্ষক পরিষদ মীরপুর আঞ্চলিক কমিটি এবং  মিরপুর,শাহ আলী ও দারুস সালাম থানার পৃথক পৃথক থানা  কমিটি গঠন করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু শিক্ষকদের মর্যাদা ও অধিকার আদায়ে স্বাশিপের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান। তিনি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বাশিপ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ১৮ মার্চ বিকেল তিনটায়  মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে  "মহা বিজয়ের নন্দিত নায়ক" শীর্ষক আলোচনা সভা সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।   উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৪ মার্চ, ২০২২ ১১:৩৮ অপরাহ্ন