শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হবিগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মার্চ, ২০২২ ১১:৫১ অপরাহ্ন

    হবিগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

    হবিগঞ্জে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    স্থানীয়দের বরাতে ওসি বলেন, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দুর্ঘটনাকবলিত যমুনা পরিবহনের বাসে পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

    আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মইনুল ইসলাম জানান।

    এদিকে এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড গুলি নিক্ষেপ করে। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছিল।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর