শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী গাদ্দাফির ছেলে সাইফ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৬ নভেম্বর, ২০২১ ০৭:১৯ পূর্বাহ্ন

    লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী গাদ্দাফির ছেলে সাইফ

    আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনে প্রার্থী হয়েছে ২০১১ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিহত লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি। তিনি নিজেকে প্রার্থী হিসেবে নিবন্ধিত করেছেন বলে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


    মুয়াম্মার গাদ্দাফির জীবিতকালে সাইফকেই তাঁর উত্তরাধিকারী মনে করা হতো।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, সাইফ আল-ইসলাম নির্বাচনি একটি পোস্টারের সামনে বসে আছেন, এবং প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছেন। তাঁর মুখে দেখা যাচ্ছে কাঁচাপাকা দাড়ি এবং পরনে বাদামি রঙের লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক।

    সাইফ আল-ইসলাম ক্যামেরার দিকে তাকিয়ে পবিত্র কোরানের দুটি আয়াতের কিছু অংশের উদ্ধৃতি দেন। তিনি বলেন, ‘আল্লাহর ইচ্ছাই সব সময় পূরণ হয়, যদিও অবিশ্বাসীরা তা পছন্দ করে না।’

    মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় সংঘাত চলছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ২৪ ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। জাতিসংঘ এবং বিশ্বের শক্তিধর দেশগুলো সতর্ক করে দিয়েছে যে, এ নির্বাচন কেউ বানচাল করার চেষ্টা করলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

    গাদ্দাফির শাসনের পতনের পর একটি মিলিশিয়া বাহিনীর হাতে ধরা পড়েন সাইফ আল-ইসলাম। তারা তাঁকে ছয় বছর আটক করে রেখেছিল।

    বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাইফ আল-ইসলামকে একটি আদালত ২০১৫ সালে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন এবং লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গেলে তাঁকে হয়তো গ্রেপ্তার বা অন্য কোনো বিপদের মুখে পড়তে হবে।

    এসব সত্ত্বেও ধীরে ধীরে সাইফ আল-ইসলাম প্রকাশ্যে আসছেন। কিছুদিন আগে দ্য নিউইয়র্ক টাইমসে তাঁর একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়।


    রয়টার্সের এক প্রতিবেদন বলছে, লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়া সাইফ আল-ইসলাম অনর্গল ইংরেজি বলেন এবং পশ্চিমা মহলে একসময় তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তবে, ২০১১ সালের ঘটনাবলীর সময় বাবার পক্ষ নেওয়ার পর তাঁর সে ভাবমূর্তি অনেকটাই বদলে যায়। আন্তর্জাতিক অপরাধ আদালত এখনও তাঁকে যুদ্ধাপরাধের দায়ে খুঁজছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৬ নভেম্বর, ২০২১ ০৭:১৯ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৬ নভেম্বর, ২০২১ ০৭:১৯ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৬ নভেম্বর, ২০২১ ০৭:১৯ পূর্বাহ্ন