শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত ঢাবি শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মার্চ, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন

    ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত ঢাবি শিক্ষার্থী
    ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত ঢাবি শিক্ষার্থী

    রাজধানীর সায়েন্স ল্যাবরেটরীর আড়ং এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ মাহবুবুর রহমান (২৫) নামে ঢাবির এক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় রুবেল (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আহত মাহবুবুর রহমান ঢাবি’র আইইআর বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

    বুধবার বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতের বন্ধু সাদি ও ওবায়দুল উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আনেন। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি সাভারে যাচ্ছিল। সায়েন্স ল্যাবরেটরী মোড় আড়ং এলাকার সামনে দু’জন ছিনতাইকারী এক ছাত্রীর মোবাইল টান দেয়। মাহবুবুর রহমান নেমে ছিনতাইকারীদের ধরে ফেলে।

    ওই সময় ছিনতাইকারী কোমর থেকে ধারালো অস্ত্র বের করে মাহবুবের মাথায় কোপ দেয়। রাস্তাতেই পড়ে যায় মাহবুবুর রহমান। এরপর আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। আর রুবেল নামে এক ছিনতাইকারীকে পাবলিক গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

    ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং বলেন, ছিনতাইকারীও ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩ মার্চ, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩ মার্চ, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩ মার্চ, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন