শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিদ্যুৎ পৌঁছেছে বান্দরবানের দুর্গম এলাকা দোছড়িতেও

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

    বিদ্যুৎ পৌঁছেছে বান্দরবানের দুর্গম এলাকা দোছড়িতেও
    বিদ্যুৎ পৌঁছেছে বান্দরবানের দুর্গম এলাকা দোছড়িতেও

    দোছড়ি। বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী একটি ইউনিয়ন। বাঙালী ও পাহাড়ী জনগোষ্ঠীর একটি সম্প্রীতির বন্ধন যুক্ত পার্বত্য এলাকা। অধিবাসীরা সহজ-সরল। প্রায় ২০ হাজার জনগোষ্ঠীর এই জনপদ। শিক্ষা-দীক্ষায় বর্তমান অগ্রসর বাংলাদেশের তুলনায় কিছুটা পিছিয়ে আছে। কিন্তু তাদের আছে আজন্ম লালিত সংস্কৃতি, মিলনের ভ্রাতৃত্ববোধ। কৃষি কাজ তাদের প্রধান পেশা। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি। বর্তমান প্রযুক্তি ও উন্নত কার্যপদ্ধতি পাল্টে দিতে পারে এ অঞ্চলের কৃষিজ অর্থনীতি। এই জন্য তাদের প্রধানত প্রয়োজন বিদ্যুৎ সংযোগ।

    বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলদ্ধি করেছেন এই প্রত্যন্ত অঞ্চলগুলো উন্নয়নের মাধ্যমে এ দেশের অর্থনীতি সমৃদ্ধ করার। তারই প্রতিশ্রুতি মোতাবেক প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের এই দুর্গম ইউনিয়নের প্রত্যেক অঞ্চলে বিদ্যুতায়ন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং -এর একান্ত পরামর্শ ও আন্তরিকতা এই জনপদে বিদ্যুতায়ন করতে যথেষ্ট ভূমিকা রাখে।

    এর আগে অত্র প্রকল্প কর্তৃক নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে একটি ৩৩/১১ কেভি ৫ এমভিএ রুরাল টাইপ উপকেন্দ্র স্থাপন করা হয় যা গত ২৬ নভেম্বর ২০২১ তারিখে চালু করা হয়। এই উপকেন্দ্র চালুর মাধ্যমে নাইক্ষ্যংছড়িবাসী লো-ভোল্টেজ মুক্ত হবে এবং অধিকতর গুনগত বিদ্যুৎ সুবিধা ভোগ করবে। গত ১২ ফেব্রুয়ারি ২০২২ নাইক্ষ্যংছড়ি সদর হতে প্রায় ১২ কিলোমিটার আঁকা-বাঁকা উঁচু-নীচু দুর্গম পাহাড়ী পথে ২.৭০ কোটি টাকা ব্যয়ে তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প কর্তৃক নির্মিত লাইনটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শুভ উদ্ভোধন করেন।

    বিদ্যুৎ আসাতে এই অঞ্চলের মানুষের মনে খুশির জোয়ার বইতে লাগলো। আলোয় আলোকিত হলো দুর্গম এই পাহাড়ী অঞ্চল। বিদ্যুৎ সংযোগের ফলে এই অঞ্চল আর শিক্ষাদীক্ষায়, ব্যবসা বাণিজ্যে পিছিয়ে থাকবে না। বর্তমান বাংলাদেশের অগ্রসর জনস্রোতের সাথে এই অঞ্চলও সামিল হবে। এই অঞ্চল সমূহের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা আরো সচল হবে। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এই অঞ্চলও অন্যান্য অঞ্চলের ন্যায় ভূমিকা রাখবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন