শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও জিপিএর ভিত্তিতে ভর্তি

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১১:০৩ অপরাহ্ন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও জিপিএর ভিত্তিতে ভর্তি

    এবারও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই স্নাতকে শিক্ষার্থী ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজ। তবে কবে থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের এ ভর্তি প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


    জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ভর্তি কমিটির সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগির বৈঠকে বসবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আলোচনা করে ভর্তির আবেদনের শুরুর তারিখসহ ভর্তি প্রক্রিয়ার সংশ্লিষ্ট বিষয়গুলো নির্ধারণ করা হবে।


    এ বিষয়ে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, যেহেতু উচ্চমাধ্যমিকের ফল হয়েছে তাই ভর্তি কমিটি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। শিগগির এ ভর্তি কমিটির সঙ্গে বসে ভর্তি প্রক্রিয়ার নানান বিষয় নিয়ে আলোচনা করা হবে। কবে ভর্তি আবেদন শুরু হবে পারে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একাই এ সিদ্ধান্ত দিতে পারি না কিংবা বলতে পারি না। শিগগির ভর্তি কমিটির সঙ্গে বসে আলোচনা করে সেটি বলা যাবে। তিনি আরও বলেন, এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে পরীক্ষা নেওয়া হবে না। অন্যান্যবার যে প্রক্রিয়ার ভর্তি নেওয়া হয়েছে এবারও সেটি অনুসরণ করা হবে।


    বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতক কারিগরি/সমমান পর্যায়ে আসন সংখ্যা ১০ লাখ ৯৩ হাজার ৮১১টি। আর এসব আসনের বিপরীতে ভর্তিকৃত শিক্ষার্থী ছিল ৮ লাখা ৭১ হাজার ৩৮২ জন, অন্যদিকে আসন শূন্য ছিল ২৪ হাজার ৬৯৪টি।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১১:০৩ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১১:০৩ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১১:০৩ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১১:০৩ অপরাহ্ন