শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কেরাণীগঞ্জে আওয়ামী লীগের মিছিল, নিপুণ রায়কে অবাঞ্ছিত ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:১৭ পূর্বাহ্ন

    কেরাণীগঞ্জে আওয়ামী লীগের মিছিল, নিপুণ রায়কে অবাঞ্ছিত ঘোষণা
    কেরাণীগঞ্জে আওয়ামী লীগের মিছিল, নিপুণ রায়কে অবাঞ্ছিত ঘোষণা

    বিএনপি নেত্রী নিপুণ রায়ের অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকালে জিনজিরা বাস রোড উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।  মিছিলে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতারা অংশ গ্রহণ করেন।

    এসময় কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ বলেন,শান্ত ও স্থিতিশীল কেরানীগঞ্জকে অশান্ত ও অস্থিতিশীল করার জন্য গতকাল বিএনপি নেত্রী নিপুণ রায় পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা ও মাননীয় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু ভাই ও আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। তার এ ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য কেরানীগঞ্জের শান্তিপ্রিয় মানুষ ও  আওয়ামী লীগ নেতাকর্মীগণ মেনে নিতে পারছেন না। তাই আজকের এ বিক্ষোভ মিছিল থেকে অসুস্থ রাজনীতির ধারক-বাহক নিপুণ রায়কে কেরানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

    তিনি বলেন, যেখানেই নিপুণ সেখানেই প্রতিরোধ। আমরা কেরানীগঞ্জের জণগণ উন্নয়নে বিশ্বাসী। তাই কেরানীগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা মাননীয় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করব এবং ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষা করব ইনশাআল্লাহ।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:১৭ পূর্বাহ্ন