গ্রামীণ অবকাঠামো প্রকল্পে ওভারলেপিং পরিহার করতে হবে : দুর্যোগ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

গ্রামীণ অবকাঠামো প্রকল্পে ওভারলেপিং পরিহার করতে হবে : দুর্যোগ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক বলেছেন, গ্রামীণ অবকাঠামো প্রকল্প প্রণয়নে ওভারলেপিং পরিহার করতে হবে।

রবিবার রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় সাধারণ জনগণ, বিশেষ করে দরিদ্রদের জীবন মানে উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, এসব প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। যাতে অতি দরিদ্ররা এই কর্মসূচি থেকে বঞ্চিত না হয়।

উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী কেনাকাটায় আগে অনেক অনিয়মের অভিযোগ শোনা যেত। সেজন্য এখন কম্বল, টিন ও শুকনো খাবার জেলা পর্যায়ে কেনা হচ্ছে। এতে দুর্নীতি অনেকাংশে কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফারুক-ই-আজম বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তথা পিআইওদের আগের সকল বদনাম থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আপনারা শুনে অবাক হবেন যে প্রকল্প কর্মকর্তারা অসুস্থতার কারণে বদলির কথা বলেন কঠিন কাজের জায়গায়। এটি অনেকাংশে হাস্যকর। কারণ অসুস্থতার কারণে তার একটু আরামদায়ক জায়গায় যাওয়া উচিত।

উপদেষ্টা বলেন, সব ধরনের প্রলোভন ও প্ররোচনার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রশ্নের সম্মুখীন হতে হয়,  এমন কাজ করা যাবে না।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে ত্রাণ সামগ্রী রাখার জন্য গোডাউন স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মুস্তাফিজুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন