প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে যে নির্দেশনা পেল নিউইয়র্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে যে নির্দেশনা পেল নিউইয়র্ক পুলিশ
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরকালে সম্ভাব্য বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক পুলিশকে প্রস্তুত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক।

এতে অংশ নেওয়ার পাশাপাশি ড. ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনীতিবিদ থাকছেন সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে। তারা হলেন– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন