চট্টগ্রামে জলদস্যুদের গোপন আস্তানায় যা পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামে জলদস্যুদের গোপন আস্তানায় যা পেল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী থানার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জ্যোষ্ঠপুরা এলাকায় জলদস্যুদের এক গোপন আস্তানায় অভিযানে ২টি শটগান এবং ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করেছে সেনাবাহিনী। 

রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল প্রধানের নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, বেশ কয়েকদিন ধরে একটি জলদস্যু চক্র এই এলাকায় কর্ণফুলী নদীতে মাদক চালান, সন্ত্রাসী ও চাদাবাজিসহ নানা অপরাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করছিল। সম্পূর্ণ চক্রটিকে আটক করার জন্য বোয়লখালী আর্মি ক্যাম্প তাদের অভিযান অব্যাহত রাখবে।

এ অভিযানে জব্দকৃত মালামাল পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য সেনাবাহিনী বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন